গুরু দত্ত হচ্ছেন আমির!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আমির খান এবার প্রয়াত পরিচালক গুরু দত্তের ভূমিকায় অভিনয় করতে যাচ্ছেন। সবকিছু ঠিকঠাক থাকলে পিয়াসা, কাগজ কি ফুল-এর মতো ছবির পরিচালক গুরু দত্তের চরিত্রে অভিনয় করবেন আমির খান। গুরু দত্ত চরিত্রটির পরই ঠিক করা হবে প্রেমিকা ওয়াহিদা রহমানের চরিত্রটি। ছবির নাম কী হবে, সেটি এখনো জানা যায়নি। ইউটিভি মোশনস পিকচার্সের প্রযোজনায় ছবিটির চিত্রনাট্য লিখছেন অনুরাগ কাশ্যপ। ছবির মূল চরিত্রগুলো ঠিক হলেই গুরু দত্তের স্ত্রী বিখ্যাত গায়িকা গীতা দত্তের চরিত্রটি ঠিক করা হবে। জানা গেছে, ওই চরিত্রের জন্য ছবির পরিচালক শিবেন্দ্র সিং দুঙ্গারপুর এরই মধ্যে ক্যাটরিনা কাইফকে নিয়ে ভাবছেন।