গুরু দত্ত হচ্ছেন আমির!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আমির খান এবার প্রয়াত পরিচালক গুরু দত্তের ভূমিকায় অভিনয় করতে যাচ্ছেন। সবকিছু ঠিকঠাক থাকলে পিয়াসা, কাগজ কি ফুল-এর মতো ছবির পরিচালক গুরু দত্তের চরিত্রে অভিনয় করবেন আমির খান। গুরু দত্তের পরই চূড়ান্ত করা হবে প্রেমিকা ওয়াহিদা রহমানের চরিত্রটি। এরপর গুরু দত্তের স্ত্রী বিখ্যাত গায়িকা গীতা দত্তের চরিত্র। ছবির নাম কী হবে, তা এখনো জানা যায়নি। ছবির চিত্রনাট্য লিখছেন অনুরাগ ক্যাশপ।