গুরু রণবীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রণবীর কাপুর এবার গুরুর ভূমিকায় অবতীর্ণ হচ্ছেন। শিষ্য বলিউডের নয়া মুখ নারগিস ফাখরি। যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া এই আধা পাকিস্তানি ও আধা চেক অভিনেত্রী হিন্দিতে বেশ আনাড়ি। অথচ কদিন বাদেই মুক্তি পেতে যাচ্ছে তাঁর প্রথম ছবি রকস্টার। তাই নারগিসের উচ্চারণ নিয়ে তাঁর নিজের যতটা না চিন্তা, তার থেকেও বেশি মাথা ঘামাচ্ছেন সহ-অভিনয়শিল্পী রণবীর। পরিচালক ইমতিয়াজ আলীও বিষয়টি নিয়ে ভাবছেন। ক্যাটরিনা কাইফের প্রথম দিককার ছবিগুলোর মতো ডাবিংয়ে অন্য কারও কণ্ঠ ব্যবহারের কথাও মাথায় রেখেছেন তিনি। কিন্তু রণবীর চান, ছবিতে নারগিস নিজেই কণ্ঠ দিক। এ কারণে শুটিংয়ে নারগিসের সঙ্গে কেউ-ই ইংরেজিতে কথা বলছেন না। পাশাপাশি রণবীরও হিন্দির তালিম দিচ্ছেন শিষ্যকে। আশার কথা, নারগিস বেশ ভালোভাবেই বিদ্যা অর্জন করছেন। ওয়েবসাইট।