গুরু-শিষ্য এক অ্যালবামে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গুরু ফুয়াদ আল মুক্তাদির ও শিষ্য আরফিন রুমী সুরকার হিসেবে প্রথম একসঙ্গে কাজ করেন মিলার একক অ্যালবাম ‘চ্যাপ্টার টু’তে। এটি প্রকাশিত হয় ২০০৭ সালে। ২০০৯ সালে প্রকাশিত মিলার আরেক একক ‘রিডিফাইন্ড’ অ্যালবামেও সুরকার হিসেবে কাজ করেন তাঁরা। এ ছাড়া আরও দু-একটি গানে সুরকার হিসেবে কাজ করলেও এবারই প্রথম গুরু-শিষ্য একসঙ্গে একটি একক অ্যালবামের সংগীত পরিচালনার কাজ করলেন। নাম ঠিক না হওয়া এই অ্যালবামটি আগামী পয়লা বৈশাখ বাজারে আসবে। অ্যালবামের শিল্পী হলেন ‘দুরবীন’ ব্যান্ডের প্রধান ভোকাল শহীদ। এটি শিল্পীর দ্বিতীয় একক। প্রথম অ্যালবাম বৃষ্টির গান প্রকাশিত হয়েছিল ২০০৮সালে লেজার ভিশনের ব্যানারে।অ্যালবামে মোট গান থাকবে নয়টি। এর মধ্যে চারটি গানের সুর ও সংগীত পরিচালনার কাজ করেছেন ফুয়াদ ও বাকি পাঁটটির কাজ করেছেন আরফিন রুমী। নয়টি গানের চারটি হবে দ্বৈত। এগুলোতে কণ্ঠ দিয়েছেন কলকাতার বর্তমান সময়ের জনপ্রিয় কণ্ঠশিল্পী শুভমিতা ও ব্ল্যাক হর্স আরটিভি গোল্ডেন কি অনুষ্ঠানের মাধ্যমে উঠে আসা খেয়া।ফুয়াদ আল মুক্তাদির বলেন, ‘রুমী এক্সট্রিমলি জিনিয়াস। সে পুরোপুরিভাবে নিজের কৃতিত্বে এ পর্যায়ে উঠে এসেছে। আমি মনে করি, আমাদের দুজনের সংগীত পরিচালনায় প্রথমবারের এ কাজটা শ্রোতারা খুব ভালোভাবেই গ্রহণ করবে।’ফুয়াদ আরও বলেন, ‘আমাদের সচরাচর অ্যালবামগুলোর চেয়ে এটি একেবারেই আলাদা। অনেক প্ল্যানিং করেই অ্যালবামটির কাজ করছি। বাণিজ্যিক বিষয়টার পাশাপাশি আবেগের জায়গা থেকে অ্যালবামটির মাধ্যমে ভালো কিছু গান তৈরির চেষ্টা করছি। আশা করছি অ্যালবামের গানগুলো শ্রোতাদের ভালো লাগবেই।’আরফিন রুমী বলেন, ‘সংগীতে আমার এখন পর্যন্ত যা কিছু শেখা হয়েছে তার বেশির ভাগই হাবিব ওয়াহিদ ও ফুয়াদ আল মুক্তাদির জন্যই। মায়ের বাইরে সংগীতে আমার গুরু বলতে এ দুজনই। তাই দুই গুরুর একজনের সঙ্গে কাজ করতে পেরে খুবই ভালো লাগছে।’শহীদ বলেন, ‘গান আমার অন্য রকম ভালোবাসার একটা জায়গা। আমি সব সময় চেষ্টা করি শ্রোতাদের ভালো কিছু গান উপহার দিতে। তাই এ অ্যালবামে গুরু-শিষ্যের সংযোজন।’