গুরুজনের বারণ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ড্যানিয়াল রেডক্লিফ
ড্যানিয়াল রেডক্লিফ

খুব ইচ্ছা, হাতে কিংবা বুকে একটা ট্যাটু করাবেন ড্যানিয়াল রেডক্লিফ। ট্যাটুর নকশা কেমন হবে, তাও ঠিক করাই আছে। প্রিয় নাট্যকার স্যামুয়েল বেকেটের বিখ্যাত একটি উক্তিকে উল্কি বানিয়ে গায়ে পরবেন তিনি। সবকিছু প্রায়ই ঠিকঠাক। সমস্যা শুধু এক জায়গাতেই। সবার চোখে ছোট্ট সেই ‘হ্যারি পটার’ বড় হলেও, মা-বাবার কাছে তিনি এখনো ছোট্টটিই রয়ে গেছেন। তাই ট্যাটু তিনি চাইলেও করাতে পারবেন না৷ পাছে মা-বাবা যদি রাগ করেন, সেই ভয়ে।