গুরুতর অসুস্থ দুজন নির্মাতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের জ্যেষ্ঠ দুই চলচ্চিত্র-নির্মাতা শিবলী সাদিক ও আজমল হুদা মিঠু গুরুতর অসুস্থ। চলচ্চিত্র পরিচালক সমিতি থেকে জানানো হয়েছে, শিবলী সাদিক বিভিন্ন সমস্যায় ভুগছেন। উন্নত চিকিত্সার জন্য তাঁকে দেশের বাইরে নিয়ে যাওয়ার পরিকল্পনা করছেন পরিবারের সদস্যরা।আজমল হুদা মিঠুকে জীবনসহায়ক প্রযুক্তির মাধ্যমে বাঁচিয়ে রাখা হয়েছে। প্রযোজক নাসিরউদ্দিন দিলু জানিয়েছেন, মিঠুকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।