গুরুতর আহত মৌসুমী হামিদ এখন শঙ্কামুক্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের কলকাতায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত রোশনীখ্যাত অভিনয়শিল্পী মৌসুমী হামিদকে আইসিইউ (নিবিড় পরিচর্যাকেন্দ্র) থেকে কেবিনে নিয়ে যাওয়া হয়েছে। আজ সোমবার সকালে তাঁকে কেবিনে স্থানান্তর করার বিষয়টি মৌসুমী হামিদ প্রথম আলো ডটকমকে নিশ্চিত করেছেন।কলকাতা থেকে মৌসুমী হামিদ প্রথম আলো ডটকমকে বলেন, ‘আমি এখন শঙ্কামুক্ত। মা-বাবা ও সবার দোয়ায় আমি এখন অনেক ভালো আছি। আজ সকালেই আইসিইউ থেকে আমাকে কেবিনে নেয়া হয়েছে। আশা করছি, আগামী শুক্রবার ঢাকায় ফিরতে পারব।’৩১ জানুয়ারি ‘রোশনী’ ধারাবাহিকের শুটিং শেষে পরদিন সকালে দমদম বিমানবন্দরে যাওয়ার পথে কলকাতার বাইপাস এলাকায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন মৌসুমী হামিদ। দুর্ঘটনায় তাঁর হাত ভেঙে যায় এবং মুখ ও শরীরের কিছু স্থান কেটে গেছে। দুর্ঘটনার পর তাঁকে দ্রুত স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়।মৌসুমী কলকাতায় ‘রোশনী’ ধারাবাহিকের নাম-ভূমিকায় অভিনয় করেছেন। ধারাবাহিকটি এখন একই সঙ্গে কলকাতার ইটিভি বাংলা ও ঢাকার চ্যানেল আইয়ে প্রচারিত হচ্ছে।২০১০ সালের লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় প্রথম রানারআপ হওয়ার মধ্য দিয়ে মিডিয়ায় আসেন মৌসুমী হামিদ। এরপর একাধারে মডেলিং, নাটক ও চলচ্চিত্রে অভিনয় করে অল্প সময়ের মধ্যে জনপ্রিয় হয়ে ওঠেন তিনি।