গুরুর আশীর্বাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লাল ভেলভেটে মোড়ানো বাক্স। খুলেই দারুণ চমক। রুপালি কাজ করা, গাঢ় রঙের চমৎকার একটি হারমোনিয়াম। সম্প্রতি স্কেল চেঞ্জার এই হারমোনিয়াম এসেছে শিল্পী সাদিয়া আফরিন মল্লিকের কাছে আশীর্বাদ হয়ে। ওস্তাদ রশীদ খানের আশীর্বাদ। গত বছরের সেপ্টেম্বর মাসে ডেইলি স্টার ও স্ট্যান্ডার্ড চার্টার্ড আয়োজিত ‘সেলিব্রিটিং লাইফ’ শীর্ষক এক অনুষ্ঠানের গ্র্যান্ড ফিনালে এসেছিলেন ওস্তাদ রশীদ খান। সাদিয়া আফরিন মল্লিক ছিলেন আয়োজকদের একজন। এর আগেও ওস্তাদ রশীদ খানের সঙ্গে দেখা হয়েছে তাঁর। কলকাতায় তাঁর বাড়িতেও গিয়েছিলেন তিনি। ওস্তাদ রশীদ খান যখন ঢাকায় এলেন, বিমানবন্দর থেকে আসার সময় জিজ্ঞেস করলেন, ‘গান নিয়মিত করছ তো?’ সাদিয়া আফরিন মল্লিক বললেন, ‘ভালো হারমোনিয়াম পাচ্ছি না। রেওয়াজটাও নিয়ম করে করা হচ্ছে না।’ তখনই ওস্তাদ রশীদ খান তাঁর হারমোনিয়াম সংগতকারী পণ্ডিত জ্যোতি গুহকে একটি ভালো হারমোনিয়াম খোঁজার দায়িত্ব দিলেন। ফিরে গিয়ে ওস্তাদ রশীদ খান তা মনে রেখেছেন। সাদিয়া আফরিন মল্লিক জানান, এখন এই হারমোনিয়ামটি তিনি ব্যবহার করছেন। আর এর জন্য তিনি কৃতজ্ঞ ওস্তাদ রশীদ খান এবং পণ্ডিত জ্যোতি গুহর কাছে।