গুরুর ছবিতে জ্যাকুলিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিনোদ থারানি—নামটা হয়তো তেমন পরিচিত নয়। তবে দীপিকা পাড়ুকোন কিংবা অ্যামি জ্যাকসনের মতো অভিনেত্রীদের কাছে গুরুতুল্য এই মানুষটি। বিনোদ তাঁদের অভিনয় শিখিয়েছেন হাতে ধরে। তাঁর আরেক শিষ্য শ্রীলঙ্কান অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজ। জ্যাকুলিনের গুরু এবার ছবি বানানোর কাজ শুরু করেছেন। তাতে নাকি প্রধান নারী চরিত্র হিসেবে ঠিক করেছেন জ্যাকুলিনকেই। তিনি বললেন, ‘মুম্বাইয়ে আসার পর থেকে জ্যাকুলিনকে চিনি আমি। আমার চিত্রনাট্যের চরিত্র ঠিক তার সঙ্গেই যায়। মেধা ও ক্ষমতা বিবেচনা করে তাকেই অভিনয় করার প্রস্তাব দিয়েছি। এক সপ্তাহের মধ্যে চিত্রনাট্য শেষ হবে। জ্যাকুলিনকে আগে থেকেই বলে রেখেছি, সানন্দে রাজি হয়েছে সে।’ আইএএনএস।