গুরুসদয় দত্তের জন্মোৎসব
‘আমি বাংলাদেশকে ভালোবাসি/ আমি বাংলার সেবা করব/ আমি বাংলার ব্রতচারী হব’—গুরুসদয় দত্ত রচিত ভূমিপ্রেমের এই তিন উক্তি উচ্চারণের মাধ্যমে অনুষ্ঠান শুরু করেন বাংলাদেশ ব্রতচারী সমিতির শিল্পীরা। ব্রতচারী আন্দোলনের প্রবর্তক গুরুসদয় দত্তের ১২৯তম জন্মোৎসব উপলক্ষে গতকাল শুক্রবার বিকেলে বাংলাদেশ শিল্পকলা একাডেমী প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ ব্রতচারী সমিতি।দুই দিনব্যাপী এই উৎসবে শিল্পীরা গুরুসদয় দত্ত রচিত বেশ কিছু গীতিক্রীড়া পরিবেশন করেন। এসবের মধ্যে ‘বাংলা মায়ের দুর্নিবার আমার তরুণ দল’, ‘আবার মোরা সবাই মিশে দেখব রাইবেঁশে’, ‘কোদাল চালাই ভুলে মনের বালাই’ অন্যতম। এ ছাড়া ছিল দলীয় লোকনৃত্য পরিবেশনা।এসব পরিবেশনায় অংশ নেন নরোত্তম হালদার, সামিওন রহমান, জান্নাত আরা, সুনীতা তপ্প, নূর মোহাম্মদ তারাকী প্রমুখ।গতকাল শুক্রবার বিকেলে বাংলাদেশ শিল্পকলা একাডেমীর সহযোগিতায় একাডেমী প্রাঙ্গণে এ সভার আয়োজন করে বাংলাদেশ ব্রতচারী সমিতি।