গুল পানাগের পিঙ্কাথন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পিঙ্ক বা গোলাপি হলো স্তন ক্যানসার-সচেতনতার প্রতীক। গোলাপি রঙের পোশাক পরে আগামী ১৫ ডিসেম্বর মুম্বাইয়ে একটি ম্যারাথন অনুষ্ঠিত হতে যাচ্ছে। শুধু নারীদের অংশগ্রহণে অনুষ্ঠেয় ১০ কিলোমিটারের এই ম্যারাথনের নাম দেওয়া হয়েছে পিঙ্কাথন। আর এই অসাধারণ উদ্যোগের শুভেচ্ছাদূত হয়েছেন সাবেক বিউটি কুইন গুল পানাগ।
এই আয়োজনের উদ্দেশ্য হলো নারীদের মধ্যে স্বাস্থ্য ও ফিটনেস-সচেতনতার পাশাপাশি স্তন ক্যানসার সম্পর্কও সচেতন করে তোলা। পানাগ বলেছেন, পিঙ্কাথনের এই উদ্যোগ মানুষকে অবহেলার চোখে দেখা স্তন ক্যানসার সম্পর্কে সচেতন করে তুলবে, এই রোগ প্রতিরোধে উৎসাহিত করবে। আইএএনএস।