গৃহকাতর আমির
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ধুম থ্রি ছবির শুটিং হবে শিকাগোতে। তাই খুব শিগগির মার্কিন মুলুকের উড়োজাহাজ ধরতে হচ্ছে আমির খানকে। পাশের আসনেই পাবেন স্ত্রী কিরণ রাও আর ছেলে আজাদকে। তার পরও নাকি দেশের জন্য মন কেমন কেমন করবে তাঁর! ভারতীয় এক রেডিওতে সাক্ষাৎকার দিতে গিয়ে এই তারকা জানালেন, ভিনদেশে গেলে দেশের জন্য খুব মন কাঁদে তাঁর। বিশেষ করে প্রথম এক সপ্তাহ নাকি মন বসাতে পারেন না কিছুতেই! প্রায় তিন মাস যুক্তরাষ্ট্রে থাকতে হবে ধুম থ্রি ছবির শুটিংয়ের জন্য। আমিরভক্তদের আশা, বুকে পাথর বেঁধে দিনগুলো পার করবেন প্রিয় তারকা। কাজ শেষে ঘরের ছেলে ঘরে ফিরবেন ভালোয় ভালোয়। আইএএনএস।