গৃহদাহ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিনোদন-জগতের বাসিন্দাদের নামের সঙ্গে দুর্নাম, কেলেঙ্কারি থাকবে না, তা কি হয়! তবে কিং খান বুঝি এসবের ঊর্ধ্বেই ছিলেন এত দিন। হঠা ৎ কী হলো কে জানে, প্রিয়াঙ্কা চোপড়াকে তাঁর আশপাশে ঘুরঘুর করতে দেখা যাচ্ছে ইদানীং। কারণে-অকারণে প্রিয়াঙ্কা শাহরুখের সঙ্গে দেখা করছেন। ঘণ্টার পর ঘণ্টা দুজনে আড্ডা দিচ্ছেন। কোনো মেয়েবন্ধুর সঙ্গেও শাহরুখকে এর আগে এত বেশি মাখামাখি করতে দেখা যায়নি। এত কিছু দেখা ও শোনার পর প্রিয়াঙ্কার ওপর বেজায় রুষ্ট শাহরুখ-পত্নী গৌরী খান। শুধু কি গৌরী! প্রিয়াঙ্কার হাবভাব মোটেও ভালো ঠেকছে না বলে তাঁর ওপর শাহরুখের বন্ধুবান্ধবেরাও চটে আছেন। কিন্তু যাঁকে নিয়ে এত দুশ্চিন্তা, সেই শাহরুখ দিব্যি আছেন। কে কী ভাবছে—এসব পাত্তা দিচ্ছেন না মোটেই। উল্টো প্রিয়াঙ্কাকে ছবিতে নেওয়ার জন্য পরিচালকদের অনুরোধ করছেন। ওয়েবসাইট।