প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হলিউড তারকাদের বিলাসবহুল জীবনের গল্প কে না জানে। দুই হাতে তাঁরা যেমন আয় করেন, চার হাত-পায়ে খরচও করতে জানেন। আর সেখানেই কিনা শাইলিন উডলি নিজেকে ‘গৃহহীন’ দাবি করছেন। দাবি কেন, সত্যি সত্যি খোঁজ নিতে পারেন। উডলির আসলেই কোনো বাড়ি নেই। তবে এমন নয় তিনি অভাবে পড়ে গৃহহীন। এ-ও নয়, কৃচ্ছ্রসাধন করছেন, উডলি হাড়কেপ্পন। আসলে উডলি নিজের বাড়িতে একাকী থাকার চেয়ে বন্ধুদের সঙ্গে সময় কাটাতে ভালোবাসেন। তাই গত বছর নিজের বাড়ি বেচে দিয়েছেন। এখন সংসার বলতে তাঁর একটা স্যুটকেস আছে। যেটাতে থাকে প্রয়োজনীয় সবকিছু। কাজের সময় তো হোটেলেই থাকতে হয়, কাজ না থাকলে সেই সময়টায় স্যুটকেস হাতে নিয়ে উডলি বেরিয়ে পড়েন কোনো বন্ধুর ঠিকানায়।