গেম শো নিয়ে আসছেন সঞ্জয়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অমিতাভ বচ্চন, শাহরুখ খান, অভিষেক বচ্চন, সালমান খান ও অক্ষয় কুমারের পর এবার ছোট পর্দায় আসছেন বলিউডের অভিনেতা সঞ্জয় দত্ত। মাঝে শোনা গিয়েছিল তিনি সালমান খানের `দশ কা দম'-এর উপস্থাপনায় আসছেন। কিন্তু সেটা গুজবই থাকছে। জানা গেছে, সঞ্জয় একেবারে নতুন একটি অনুষ্ঠান নিয়ে দর্শকদের সামনে হাজির হচ্ছেন। আর সেটি হচ্ছে গেম শো। সূত্রমতে, এরই মধ্যে অনুষ্ঠানটির জন্য চুক্তি ভিত্তিতে প্রযোজক ও স্ক্রিপ্ট রাইটার নিয়োগ দেওয়া হয়েছে। তঁারা সঞ্জয়ের সঙ্গে অনুষ্ঠানের ব্যাপারে আলাপ-আলোচনাও করেছেন।এদিকে সঞ্জয়ের অফিস কর্মকর্তা জানিয়েছেন, সঞ্জয় দত্ত বাচ্চদের নিয়ে নির্মিত অনুষ্ঠানটি করতে বেশ আগ্রহী। তঁার কাছে অনুষ্ঠানের ধারণাটাও ভালো লেগেছে। -হিন্দুস্থান টাইমস।