গেরিলার গানের সিডির মোড়ক উন্মোচন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সৈয়দ শামসুল হকের ‘নিষিদ্ধ লোবান’ উপন্যাস অবলম্বনে ইমপ্রেস টেলিফিল্ম ও আরিয়ালের যৌথ প্রযোজনায় নির্মিত হয়েছে মুক্তিযুদ্ধবিষয়ক চলচ্চিত্র ‘গেরিলা’। উপন্যাসের কাহিনির পাশাপাশি মুক্তিযুদ্ধের সময়ের নির্মাতার নিজের অভিজ্ঞতা যোগ করেছেন ছবির কাহিনিতে। পয়লা বৈশাখে দেশজুড়ে গেরিলা মুক্তি পাবে। আজ বৃহস্পতিবার চ্যানেল আই কার্যালয়ে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে গেরিলার গানের অডিও সিডির মোড়ক উন্মোচন এবং প্রচারণার ঘোষণা দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, ছবির নির্মাতা নাসির উদ্দীন ইউসুফ, পরিবেশক হাবিবুর রহমান খান, পান্না কায়সার, সৈয়দ সালাহউদ্দিন জাকী, শিমূল ইউসুফ, বেগজাদি মেহেরুনন্নেছা, শারা আরা মাহমুদ, এষা ইউসুফ ও ছবির কলাকুশলীরা।ঢাকা ও দেশের বিভিন্ন অঞ্চলের কয়েকজন গেরিলা যোদ্ধার প্রতিরূপ দেখা যাবে এ চলচ্চিত্রে।গেরিলা চলচ্চিত্রের প্রধান চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান। এ ছাড়া অন্যান্য অভিনয়শিল্পীর মধ্যে আছেন ফেরদৌস, এ টি এম শামসুজ্জামান, মিরানা জামান, পীযূষ বন্দ্যোপাধ্যায়, মাসুম আজিজ, শতাব্দী ওয়াদুদ, আজাদ আবুল কালাম পাভেল, শম্পা রেজা, আহমেদ রুবেল প্রমুখ। শিল্প নির্দেশনায় অনিমেষ আইচ এবং পোশাক ডিজাইনার ও সংগীতপরিচালক হিসেবে আছেন শিমূল ইউসুফ।গেরিলা চলচ্চিত্রের সিডিটি প্রকাশিত হয়েছে লেজার ভিশনের ব্যানারে।