প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গে্যটে ইনস্টিটিউট মিলনায়তনে গতকাল অস্ট্রেলিয়ান লেখক পিটার হ্যাংকের স্টর্ম স্টিল উপন্যাস অবলম্বনে ‘স্টর্ম স্টিল’ পারফরমেন্স আর্ট মঞ্চস্থ হয়। উপন্যাসটিকে মঞ্চ উপযোগী করেছেন সংগীতকার ভ্যারুন কিশোর এবং অভিনয়শিল্পী তানাজি দাশগুপ্তা। গতকাল বৃহস্পতিবার মঞ্চস্থ পরিবেশনাটি ছিল সবার জন্য উন্মুক্ত। আজ শুক্রবার রাত আটটায় বনানীর কামাল আতাতুর্ক অ্যাভিনিউয়ের যাত্রা বিরতির চিলেকোঠায় মঞ্চস্থ হবে এটি। গে্যটে ইনস্টিটিউটের এ আয়োজনে সহযোগিতা করেছে যাত্রা বিরতি।