গোপন করার মতো কোনো খবর নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইমন। শুরুটা হয়েছিল ছোট পর্দায়। এখন নিয়মিত কাজ করছেন বড় পর্দায়। ‘ঢালিউড অ্যাওয়ার্ড’ আয়োজনে অংশ নিতে গতকাল বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রে গেছেন। যাওয়ার আগে কথা হলো তাঁর সঙ্গে। কারণ, আজ তাঁর অভিনীত চলচ্চিত্র হূদয়ে ’৭১ প্রচারিত হবে এটিএন বাংলায়।‘হূদয়ে ৭১’ এবং আমার চরিত্র...হূদয়ে ’৭১ মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র। মুক্তিযুদ্ধের প্রতি অন্য রকম অনুভূতি কাজ করে। গল্পটি শোনার পর নিজেকে এই চরিত্রের জন্য প্রস্তুত করেছি। গল্পের একপর্যায়ে আমার চরিত্রটির বয়স হয় পঞ্চাশোর্ধ্ব। পঞ্চাশোর্ধ্ব বয়সের চরিত্রে অভিনয় করা আমার জন্য ছিল নতুন অভিজ্ঞতা। ছবিতে আমার বিপরীতে অভিনয় করেছেন রোমানা।আমরা দুটি কেমন জুটি...রোমানার সঙ্গে এটা আমার দ্বিতীয় কাজ। প্রথম সিনেমা গরিবের ভাই দর্শক পছন্দ করেছিলেন। আশা করছি, এবারও সবার পছন্দ হবে।ছোট পর্দার হালচাল...ছোট পর্দায় কাজ করার সময় পাচ্ছি না। শুধু বিশেষ দিবসগুলোতে টুকটাক কাজ করছি। তা ছাড়া চলচ্চিত্র সব সময়ই ছিল আমার স্বপ্নের জায়গা, তাই আগে বড় পর্দায় নিজের অবস্থান মজবুত করতে চাই। আগের চেয়ে অনেক বেশি পরিশ্রম করছি, শিখছি। এমনকি কখনো কখনো পরিচালকের সহকারী হিসেবেও কাজ করছি।স্বপ্নের চরিত্র...যে চরিত্রে দর্শক আমাকে দারুণভাবে গ্রহণ করবেন, যে চরিত্রের জন্য সিনেমা সুপারহিট হবে, সেটাই আমার কাছে স্বপ্নের চরিত্র। বিশেষ কোনো চরিত্র নিয়ে ভাবি না।ইমনের মনের খবর...ইমনের মনে তো অনেক খবর, কোনটা বলব? হা হা হা! তবে গোপন করার মতো কোনো খবর আমার নেই। বিশেষ কোনো খবর থাকলে অবশ্যই আমার দর্শকের সঙ্গে শেয়ার করব।আমার শখ...ক্রিকেট। আমি ক্রিকেটের ভীষণ ভক্ত। সকালে খবরের কাগজ খুলেই প্রথমে খেলার পাতা পড়ি। তারপর বিনোদন। সত্তরের দশকের যে নায়িকাকে আমার বিপরীতে নায়িকা হিসেবে পেলে ধন্য হতাম...ববিতা! অবশ্যই ববিতা! আমি তাঁর জন্য পাগল!যে গানের কথা মনের কথার সঙ্গে মিলে যায়...লালটিপ সিনেমায় একটি গান আছে: ‘দূরে দূরে থাকা মানেই দূরত্ব বেশি নয়’।ফেসবুকে আমি...ফেসবুকে আমার নামে ডজন খানেক ফেক অ্যাকাউন্ট আছে। দর্শকদের অনুরোধ করব, ফেক অ্যাকাউন্টের সঙ্গে যোগাযোগ করে প্রতারিত হবেন না।  মো. সাইফুল্লাহ