গোপন সাক্ষাৎ!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দীপিকা পাড়ুকোনের সঙ্গে মন দেওয়া-নেওয়া চলছে। আর মুঠোফোনে খুদে বার্তা আদান-প্রদান হচ্ছে ক্যাটরিনা কাইফের সঙ্গে। একের পর এক খুদে বার্তায় ভরে উঠত অভিনেতা রণবীর কাপুরের মুঠোফোন। জিজ্ঞেস করলে জবাবে বলতেন, ‘স্রেফ দোস্তি।’ সে সবের ওপর ত্যক্ত-বিরক্ত হয়েই কি না জানি না রণবীরকে ছেড়েছিলেন দীপিকা। এরপর রণবীর রক তারকা নার্গিস ফাখরির সঙ্গে সম্পর্ক গড়েন। এখন নাকি সেই সম্পর্কও টলটলায়মান। এবারও ‘কাবাব মে হাড্ডি’র মতো দুজনের মধ্যে এসে দাঁড়িয়েছেন সেই ক্যাটরিনা। সম্প্রতি তিস মার খান ছবির প্রচারণায় দিল্লি গিয়েছিলেন এই অভিনেত্রী। সেখানে রণবীরের বোনের বাড়িতে বেড়াতে যান তিনি। আর সেটাই হয়েছে কাল। বলিউডের অনেকেই বলাবলি করছেন, নার্গিসের কপাল বুঝি পুড়ল এবার। ওয়েবসাইট।