গোপনে বিয়ে করলেন পেনেলোপে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্প্যানিশ অভিনেত্রী পেনেলোপে ক্রুজ অনেকটা গোপনেই বিয়ের কাজটা সেরে ফেললেন। বিয়ে করেছেন আরেক স্প্যানিশ অভিনেতা জেভিয়ার বারডেমকে। ক্রুজ-বারডেমের এ বিয়েতে দুই পরিবারের নিকটজন ও বন্ধুবান্ধব ছাড়া অন্য কেউ উপস্থিত ছিলেন না। চলতি মাসের শুরুতে অস্কার বিজয়ী এ অভিনেত্রী বিয়ের কাজটা সেরেছেন বাহামায় তাঁর এক বন্ধুর বাড়িতে। ৩৬ বছর বয়সী স্প্যানিশ এ অভিনেত্রীর সঙ্গে ৪১ বছর বয়সী জেভিয়ার বারডেমের প্রেম দীর্ঘ কালের। তবে ক্রুজ ও বারডেমের মধ্যে বন্ধুত্ব প্রথম তৈরি হয় স্প্যানিশ ছবি জ্যামন জ্যামন-এর শ্যুটিং করার সময়। তাও আজ থেকে প্রায় ২০ বছর আগে।