গোপনে বিয়ে করেছেন মাইলি-লিয়াম!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিন বছর প্রেমের পর গত ৩১ মে বাগদান সেরেছেন মার্কিন গায়িকা ও অভিনেত্রী মাইলি সাইরাস এবং ‘দ্য হাঙ্গার গেমস’খ্যাত অস্ট্রেলিয়ান অভিনেতা লিয়াম হেমসওয়ার্থ। সম্প্রতি মুখ ফসকে নিজেদের বিয়ের খবরটি ফাঁস করেছেন ২২ বছর বয়সী লিয়াম। অস্ট্রেলিয়ান চলচ্চিত্র পুরস্কার প্রদানের আসর থেকে লিয়াম সম্মানিত হওয়ায় সম্প্রতি লস অ্যাঞ্জেলেসে এক নৈশভোজের আয়োজন করা হয়েছিল। সেখানেই মুখ ফসকে নিজেদের বিয়ের খবরের জানান দেন লিয়াম। অবশ্য পরক্ষণেই বিষয়টিকে তিনি অস্বীকার করে বসেন। এরই পরিপ্রেক্ষিতে খবর ছড়িয়েছে, সম্ভবত গোপনে বিয়ের কাজটি সেরে ফেলেছেন মাইলি ও লিয়াম। সাম্প্রতিক এক খবরে এমন চাঞ্চল্যকর তথ্যই প্রকাশ করেছে কন্ট্যাক্টমিউজিক।নৈশভোজে দেওয়া লিয়ামের বক্তব্যও প্রকাশ করেছে কন্ট্যাক্টমিউজিক। লিয়াম তাঁর বক্তব্যে বলেছেন, ‘আমি অনেক ভাগ্যবান এ কারণে যে মাইলির সঙ্গে প্রেম শেষ হয়ে যাওয়ার পর আবারও সে আমাকে তাঁর জীবনে ডেকে নিয়েছিল। আমরা নতুন করে জীবন শুরু করেছিলাম এবং আজ মাইলি আমার বাগদত্তা।’লিয়াম আরও বলেছেন, ‘খুব বেশি দিন হয়নি আমরা বাগদান সেরেছি। বাগদানের পর আমরা একে অপরকে আরও বেশি বোঝার সুযোগ পেয়েছি এবং নতুন করে প্রেমে পড়েছি। আর এখন আমরা বিবাহিত। না, মানে এখনো আমাদের বিয়ে হয়নি, তবে সামনে হবে।’