গোপালগঞ্জে সাংস্কৃতিক মেলা শুরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গোপালগঞ্জে গতকাল রোববার থেকে শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী সাংস্কৃতিক মেলা। সকালে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে মেলার কাজ শুরু হয়। জেলা শিল্পকলা একাডেমী থেকে শুরু হওয়া শোভাযাত্রায় ঢাকঢোলের বাজনা এবং বিভিন্ন লোকসংস্কৃতির নানা অনুষঙ্গ শোভাযাত্রাকে আকর্ষণীয় করে তোলে।পরে মরামধুমতী নদীর পশ্চিম তীরে শেখ ফজলুল হক মনি মিলনায়তনে ফিতা কেটে জেলা প্রশাসক শেখ ইউসুফ হারুন মেলার উদ্বোধন করেন। মেলায় কুড়িগ্রাম শিল্পকলা একাডেমী, খুলনার রূপান্তর ফোক থিয়েটার, স্থানীয় উদীচী, ত্রিবেণী গণসাংস্কৃতিক সংস্থাসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য, গীতি-নৃত্যালেখ্য, গীতি-নৃত্যনাট্য ও নাটকের মাধ্যমে বাংলা ও বাঙালির হাজার বছরের সংস্কৃতিকে তুলে ধরবে।