গোবিন্দ হালদারকে বাংলাদেশ উৎসবে সংবর্ধনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘এক সাগর রক্তের বিনিময়ে’, ‘তীরহারা এই ঢেউয়ের সাগর’, মোরা একটি ফুলকে বাঁচাব বলে’, ‘পূর্ব দিগন্তে সূর্য উঠেছে’—মুক্তিযুদ্ধের সময় প্রচারিত হওয়া এমন অসংখ্য জনপ্রিয় গানের গীতিকার গোবিন্দ হালদারকে সংবর্ধনা জানাল কলকাতার বাংলাদেশ উপদূতাবাস। বিজয় দিবস উপলক্ষে আয়োজিত বাংলাদেশ উত্সবে গত শুক্রবার সন্ধ্যায় গোবিন্দ হালদারের হাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে দেওয়া ১৫ লাখ টাকার একটি চেক তুলে দেন পররাষ্ট্রসচিব মিজারুল কায়েস। অসুস্থ গোবিন্দ হালদার এ সময় আবেগে আপ্লুত হয়ে বলেন, ‘আমার সুনাম, যশ, উত্থান, প্রতিষ্ঠা—সবকিছুই বাংলাদেশকে ঘিরে।’ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কলকাতায় নিযুক্ত বাংলাদেশের উপরাষ্ট্রদূত সৈয়দ মাসুদ মাহমুদ খোন্দকার, গোবিন্দ হালদারের স্ত্রী ও কন্যা।