গোবিন্দের প্রশংসায় আমির
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আমির খানের বহু প্রতীক্ষিত পিপলি লাইভ ছবিটি আগামী শুক্রবার মুক্তি পাবে। এ নিয়ে আমির খানও এখন পুরোমাত্রায় আশাবাদী। ছবিটির মুক্তির দিন যত এগিয়ে আসছে ততই ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের পিপলি গ্রামে জমির দাম হু হু করে বাড়ছে। তবে নিজের ছবির পাশাপাশি আমির হঠাৎ গোবিন্দের প্রশংসায় পঞ্চমুখ হয়ে গেলেন। মুখে কিছু না বললেও বলিউডের অনেকের মতে, আমিরের পরের ছবিতে গোবিন্দ থাকছেন।পিপলি লাইভ ভারতে গ্রামীণ পটভূমিতে নির্মিত ছবি। জানা গেছে, সেই ছবির শুটিং করতে গিয়ে ভারতের গ্রামে ঘুরতে হয়েছে আমিরকে। সেখানে গিয়ে বুঝেছেন ভারতের গ্রামীণ এলাকায় গোবিন্দ কেমন জনপ্রিয়। আমির নিজেই বললেন, ‘আমি নিজেই গোবিন্দের ভক্ত। এত বড় কৌতুক-নায়ক আমি দেখিনি। গোবিন্দের স্যান্ডুইচ ছবিটি একবার নয়, মোট ১২ বার দেখেছি।’