গোর্কি সদনে ‘১৯৭১’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে তানভীর মোকাম্মেলের প্রামাণ্যচিত্র ১৯৭১-এর প্রদর্শনী হবে ভারতের কলকাতার গোর্কি সদনে। জানা গেছে, ২৩ মার্চ বিকেলে এই প্রদর্শনীর আয়োজন করেছে আইজেনস্টাইন সিনে ক্লাব। প্রদর্শনীর আগে ‘বাংলাদেশের মুক্তিযুদ্ধে সোভিয়েত ইউনিয়ন ও ভারতের ভূমিকা’ শীর্ষক আলোচনা অনুষ্ঠানে বক্তব্য দেবেন তানভীর মোকাম্মেল। আরও থাকবেন কলকাতায় বাংলাদেশের উপহাইকমিশনার আবিদা সুলতানা।এদিকে বাংলাদেশ ফিল্ম ইনস্টিটিউট সূত্রে জানা গেছে, আগামী ১০ এপ্রিল কলকাতার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে ‘বাংলাদেশের চলচ্চিত্রে সাহিত্য’ শীর্ষক বক্তব্য দেবেন তানভীর মোকাম্মেল। পরে তাঁর লালসালু চলচ্চিত্রটি প্রদর্শন করা হবে।