গোলমাল-ফোর এও কারিনা
পরিচালক হূষিকেশ মুখার্জ্জি থেকেই গোলমালের শুরু। বলিউডে প্রথম গোলমাল ছবিটি তিনিই করেছিলেন। এটি রিলিজ হয়েছিল ১৯৭৯ সালে। উত্পল দত্ত, দেবেন ভার্মা ও অমল পলেখার অভিনীত এ ছবিটি সে সময় বেশ আলোচিত হয়েছিল। তারপর থেকে পরপর তিনবার ‘গোলমাল’ নাম দিয়েই ছবি তৈরি হল। এই ছবিগুলো অবশ্য তৈরি করেছেন পরিচালক রোহিত শেঠী। গোলমাল থ্রি ছবির জনপ্রিয়তার পরই গোলমাল ফোর ছবির কাজ শুরু করতে যাচ্ছেন পরিচালক রোহিত শেঠী। নায়িকা হিসেবে যথারীতি থাকবেন কারিনা কাপুর। কিন্তু আপাতত ছবিটিতে কাজ করতে রাজি নন কারিনা। এ ব্যাপারে কারিনা বলেন, ‘গোলমাল ফোর ছবিটি করব না, তা বলছি না। কিন্তু বর্তমানে আমার হাতে যে পরিমাণ ছবি রয়েছে তাতে প্রতিদিন প্রায় ষোল ঘণ্টা করে কাজ করতে হচ্ছে। বলতে পারেন এতে প্রাণ প্রায় ওষ্ঠাগত। তাই পরিচালককেই অনুরোধ করেছি আগামী বছরে ছবিটির কাজ শুরু করার জন্য। আমি মনে করি এতে করে বেশ মনোযোগ দিয়ে ছবির কাজটা করতে পারব।’