গোল্ডেন গ্লোবে এবারের যত সেরা (ভিডিও)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গতকাল রোববার ঘোষণা করা হয়েছে ৭০তম গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড বিজয়ীদের নাম। এবারের গোল্ডেন গ্লোবে আলো ছড়িয়েছে বেন অ্যাফ্লেকের চলচ্চিত্র ‘আরগো’। চলচ্চিত্রটির জন্য বেন অ্যাফ্লেক জিতেছেন সেরা পরিচালকের পুরস্কার। তিনটি বিভাগে পুরস্কার জিতেছে লা মিজারেবলস। খবর রয়টার্সের।এবারের গোল্ডেন গ্লোব প্রতিযোগিতায় সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন ‘লিংকন’ চলচ্চিত্রের নাম ভূমিকায় অভিনয়কারী ড্যানিয়েল ডে-লুইস। ‘জিরো ডার্ক থার্টি’ চলচ্চিত্রে অভিনয়ের সুবাদে জেসিকা চ্যাসটেইন জিতেছেন সেরা অভিনেত্রীর পুরস্কার। বন্ড সিরিজের ‘স্কাইফল’ চলচ্চিত্রের কণ্ঠশিল্পী অ্যাডেলে পেয়েছেন সেরা গায়িকার পুরস্কার।‘ড্যাংগো আনচেইনড’ চলচ্চিত্রের জন্য সেরা চিত্রনাট্যের পুরস্কার জিতেছেন কুয়েনটিন টারান্টিনো। ক্রিস্টোফার ওয়ালজ জিতেছেন সেরা সহ-অভিনেতার পুরস্কার।মনোনয়নের তালিকায় সেরা অভিনেতার লড়াইয়ে ছিলেন ড্যানিয়েল ডে-লুইস, রিচার্ড গেরে, জন হকেস, জোয়াকুইন ফিনিক্স ও ডেনজেল ওয়াশিংটনের মতো তারকারা। অভিনেত্রী বিভাগে ছিলেন জেসিকা চ্যাসটেইন, ম্যারিওন কোটিলার্ড, হেলেন মিরেন, নাওমি ওয়াটস ও র্যাচেল ভাইত্স। আর সেরা ছবির দৌড়ে ছিল লিংকন, আরগো, লা মিজারেবলস, লাইফ অব পাই এবং রাস্ট অ্যান্ড বোন-এর মতো ছবিগুলো।বিদেশি ছবির বিভাগে সেরা চলচ্চিত্র নির্বাচিত হয়েছে অস্ট্রিয়ার মাইকেল হ্যানেকে পরিচালিত ‘আমোর’। সেরা গীতিনাট্যের পুরস্কার জিতেছে টম হুপারের ‘লা মিজারেবলস’। গীতিনাট্য ও কমেডির সেরা অভিনেতা হিসেবে পুরস্কার জিতেছেন হিউ জ্যাকম্যান। লা মিজারেবলস চলচ্চিত্রে অভিনয় করে তিনি এ পুরস্কার জিতেছেন। এ বিভাগে ‘সিলভার লাইনিং প্লেবুক’ চলচ্চিত্রে অভিনয় করে সেরা অভিনেত্রী হয়েছেন জেনিফার লরেন্স। আর সাত বার গোল্ডেন গ্লোবের মনোনয়ন ও দুবার অস্কার জেতা জোডি ফস্টার আজীবন সম্মাননা হিসেবে ‘সেসিল বি দ্য মিলি’ অ্যাওয়ার্ড পেলেন। সেরা টিভি ড্রামা হয়েছে ‘হোমল্যান্ড’।