গোসলে ফাঁকি!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তাঁর স্ত্রী এমনভাবে হাটে হাঁড়ি ভেঙে দেবেন, সেটা হয়তো নিজেও ভাবেননি আমির খান। সম্প্রতি এক সাক্ষাৎকারে আমিরপত্নী কিরণ ফাঁস করেছেন, আমিরের সবকিছুই তাঁর ভালো লাগে, শুধু একটা দিকই অপছন্দ—আমির নিয়মিত গোসল করেন না। স্বাভাবিকভাবেই আত্মপক্ষ সমর্থন করেছেন আমির; জানিয়েছেন, ঘরে গোসল না করলেও কাজে গিয়ে তিনি গোসলটা সেরে ফেলেন। আর গোসলে ফাঁকি? হ্যাঁ, আমিরের মতে, শুধু ছুটির দিনগুলোতেই গোসল করতে বড্ড আলসেমি লাগে তাঁর।