গোয়া উৎসবে ‘মনের মানুষ’ প্রশংসিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের সমুদ্র উপকূলীয় রাজ্য গোয়ায় ভারতের ৪১তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মনের মানুষ ছবিটি দারুণ প্রশংসিত হয়েছে। ফকির লালন শাহকে নিয়ে বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনার ছবিটি পরিচালনা করেছেন গৌতম ঘোষ। চলচ্চিত্রে বিশেষ অবদান রাখা এবং মনের মানুষ ছবিতে লালন ফকিরের ভূমিকায় অসামান্য অভিনয়ের জন্য এবার গোয়া উৎসব কমিটি প্রসেনজিৎকে বিশেষ সম্মানে ভূষিত করেছে। গতকাল সোমবার সন্ধ্যায় গোয়ার রাজধানী পানাজিতে গোয়া উৎসবের সমাপনী অনুষ্ঠানে প্রসেনজিতের হাতে তুলে দেওয়া হয় এই বিশেষ সম্মাননা।মনের মানুষ ছবিটি যৌথভাবে প্রযোজনা করেছে ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড, আশীর্বাদ চলচ্চিত্র ও রোজ বেলি ফিল্মস।এবার উৎসবে রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশত জন্মবার্ষিকী উপলক্ষে দেখানো হয়েছে ঋতুপর্ণ ঘোষ পরিচালিত নৌকাডুবি। বাংলা ও হিন্দি ভাষায় নির্মিত এই ছবিও প্রশংসিত হয়।