গোয়ালন্দে দুই দিনব্যাপী বিচার গান আজ থেকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোয়ালন্দে আজ রোববার থেকে শুরু হচ্ছে দুই দিনব্যাপী বিচার গান। উপজেলার দক্ষিণ দৌলতদিয়া গ্রামের অবসরপ্রাপ্ত বিডিআর সদস্য আবদুর রহিম মোল্লার উদ্যোগে প্রতিবছরের মতো এবারও এই গানের আয়োজন করা হয়েছে। প্রথম দিন ফরিদপুরের আয়নাল বয়াতির সঙ্গে গান পরিবেশন করবেন যশোরের স্বপ্না আক্তারী। দ্বিতীয় দিন সোমবার গোয়ালন্দের মোছা. আছমা বেগমের সঙ্গে গান করবেন যশোরের মানিক সরকার।