গোয়ায় বিয়ের অনুষ্ঠান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতে এসেই পপ-তারকা কেটি পেরিকে প্রথম বিয়ের প্রস্তাব দিয়েছিলেন তাঁর প্রেমিক ইংরেজ কৌতুকাভিনেতা রাসেল ব্র্যান্ড। সেই ভারতেই তাঁরা এবার আয়োজন করতে চান নিজেদের বিয়ের অনুষ্ঠান। কেটির ঘনিষ্ঠ বান্ধবী সংগীততারকা রিহানা জানিয়েছেন, কেটি ও রাসেল তাঁদের আমন্ত্রিত অতিথিদের নিয়ে ভারতে সাত দিনের জন্য উড়ে আসার পরিকল্পনা করেছেন। আর জায়গাটা খুব সম্ভবত ভারতের গোয়া। বিয়ের অনুষ্ঠানের আমন্ত্রণপত্র দেখে অনুমান করা যাচ্ছে, খুব জাঁকজমকের সঙ্গেই আয়োজন করতে চান তাঁরা। তবে আমন্ত্রিত অতিথিদের তালিকাটা হবে বেশ ছোট। ওয়েবসাইট।