গোয়ায় বিয়ের অনুষ্ঠান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেজে গেছে বিয়ের সানাই। বিয়ের আনুষ্ঠানিকতাও সারা। টেনিস তারকা মহেশ ভূপতি এবং বলিউড অভিনেত্রী লারা দত্ত এখন দুজন দুজনার। মুম্বাইয়ে বিয়ের নিবন্ধনকাজ শেষ করেই তাঁরা চলে যান গোয়ায়। উত্তর গোয়ার আগুয়াদা বন্দরে একটি পাঁচ তারকা হোটেলে আয়োজন করা হয় তাঁদের বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠান। ‘আমরা অবিস্মরণীয় কিছু সময় কাটিয়েছি। বাকিটা জীবন একসঙ্গে থাকতে চাই।’ নিজেদের অনুভূতি জানাতে গিয়ে বলেছেন এই নবদম্পতি। গভীর রাত পর্যন্ত চলে বিয়ের অনুষ্ঠানের নাচ-গান। নবদম্পতিকে শুভেচ্ছা জানাতে এসেছিলেন বলিউডের সামনের সারির অনেক তারকা। ওয়েবসাইট।