গোয়েন্দা কর্মকর্তা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘এর আগে স্বর্ণমন্দিরের বাসিন্দা নামে একটি নাটকে গোয়েন্দা কর্মকর্তার চরিত্রে অভিনয় করেছিলাম। আবদুল্লাহ রানার ওই নাটকে আমার উপস্থিতিটা ছিল খুব অল্প সময়ের জন্য। তখন থেকেই একটি দীর্ঘ ধারাবাহিকে গোয়েন্দা কর্মকর্তা হওয়ার একটা ইচ্ছা আমার মধ্যে তৈরি হয়েছিল। এবার সেই সুযোগটা পেয়ে গেলাম।’ বললেন স্বাগতা। নোঙর নামে একটি ধারাবাহিকে তিনি গোয়েন্দা কর্মকর্তার চরিত্রে অভিনয় করবেন। নাটকটি যৌথভাবে পরিচালনা করছেন শোয়েব আলম ও আতিক রহমান।স্বাগতা আরও বললেন, ‘সনি টিভির সিআইডি সিরিয়ালটি আমার খুব পছন্দের। প্রায় নিয়মিতই দেখা হয়। এবার নোঙর নাটকে আমার চরিত্রটি ভালোভাবে ফুটিয়ে তোলার জন্য সব ধরনের প্রস্তুতি নিচ্ছি।’নির্মাতা সূত্রে জানা গেছে, ১৪ অক্টোবর থেকে ঢাকা ও আশপাশের বিভিন্ন এলাকায় নাটকটির দৃশ্য ধারণের কাজ শুরু হবে। নাটকে আরও অভিনয় করছেন শহীদুজ্জামান সেলিম, দীপা খন্দকার, আরমান পারভেজ মুরাদ, লুৎফুর রহমান জর্জ, তানিয়া হোসাইন প্রমুখ।