গোয়েন্দা বিদ্যা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবার নতুন রূপে দেখা যাবে বলিউডের অভিনেত্রী বিদ্যা বালানকে। সম্প্রতি ববি জাসুস ছবির শুটিং শেষ হয়েছে। এই ছবিতে একজন নারী গোয়েন্দার চরিত্রে দেখা যাবে তাঁকে। সম্প্রতি ছবিটির শুটিংয়ের সময়ের একটি ছবি প্রকাশিত হয়েছে। এই ছবিতে বিদ্যাকে একজন পুরুষের পোশাক পরা অবস্থায় দেখা গেছে। ছবির প্রধান চরিত্রে অভিনয় করেছেন বিদ্যা। তিনি বলেন, ‘ছবিটি একজন নারী গোয়েন্দাকে কেন্দ্র করে। তবে এটা শুধু গোয়েন্দা কাহিনিনির্ভর ছবি নয়। ছবিতে একটি মানবিক গল্প আছে। আমি জানি, প্রতিটি ছবিই আলাদা আলাদা হয়। এই ছবিটিও সে রকম। খুবই মজার একটি ছবি। আমরা হায়দরাবাদে ৫১ দিনে ছবিটির শুটিং শেষ করেছি।’
এ বছর আগস্ট মাসে ছবিটি মুক্তি পাওয়ার কথা আছে। ব্যবসায়ী সাহিল সাঙ্ঘার সঙ্গে যৌথভাবে ববি জাসুস ছবিটি প্রযোজনা করেছেন দিয়া মির্জা। পরিচালনা করেছেন সমর শেখ। আইএএনএস।