গৌড়ীয় নৃত্যের সন্ধ্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কর্মশালার শেষ দিনে ছিল গৌড়ীয় নৃত্যের পরিবেশনা l ছবি: সাহাদাত পারভেজ
কর্মশালার শেষ দিনে ছিল গৌড়ীয় নৃত্যের পরিবেশনা l ছবি: সাহাদাত পারভেজ

তিন দিন ধরে গৌড়ীয় নৃত্যের আমেজ ছিল বাংলাদেশ শিল্পকলা একাডেমীর প্রাঙ্গণে। সেখানে ১২ মার্চ থেকে সংগীত, নৃত্য ও আবৃত্তি বিভাগের ব্যবস্থাপনায় শুরু হয় ‘গৌড়ীয় নৃত্য কর্মশালা’। চলে গতকাল শনিবার পর্যন্ত। শেষ দিন এ কর্মশালায় অংশ নেওয়া শিল্পীদের হাতে তুলে দেওয়া হয় সনদ। সবশেষে পরিবেশিত হয় গৌড়ীয় নৃত্য। শিল্পীরা কর্মশালার এই কয় দিনের পাঠকে কেমন রপ্ত করলেন, তাই নাচে-তালে তুলে ধরা হয়।
তিন দিনের গৌড়ীয় নৃত্য কর্মশালায় অংশ নেন দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা ৪০ জন শিল্পী। এই কর্মশালা পরিচালনা করেছেন র্যাচেল প্রিয়াঙ্কা প্যারিস। গতকাল বিকেল সাড়ে চারটায় শুরু হয় সমাপনী দিনের আয়োজন। প্রথমেই শিল্পীদের হাতে তুলে দেওয়া হয় সনদ। সমাপনী অনুষ্ঠানে বাংলাদেশ শিল্পকলা একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলীর সভাপতিত্বে এ আয়োজনে উপস্থিত ছিলেন নৃত্যশিল্পী শর্মিলা বন্দ্যোপাধ্যায়, শামীম আরা নীপা, র্যাচেল প্রিয়াঙ্কা প্যারিস এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমীর সংগীত, নৃত্য ও আবৃত্তি বিভাগের পরিচালক সোহরাব উদ্দীন।
গৌড়ীয় নৃত্য প্রাচীন বাংলার শাস্ত্রীয় নৃত্য। আন্তর্জাতিক অঙ্গনে একটি সুপ্রতিষ্ঠিত সংস্কৃতি তুলে ধরার লক্ষ্যে বাংলাদেশ শিল্পকলা একাডেমী এই কর্মশালার আয়োজন করে।