গৌতম ঘোষ আবার আসছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মনের মানুষ ছবির বাংলাদেশের অংশের কাজ শেষ করার জন্য গৌতম ঘোষ আবার আসছেন। যৌথ প্রযোজনার এই ছবির বাংলাদেশ পক্ষের প্রযোজক হাবিবুর রহমান খান জানান, ১০ ফেব্রুয়ারি গৌতম ঘোষ পুরো শুটিং ইউনিট নিয়ে আসবেন। দেশের বিভিন্ন অঞ্চলে শুটিং হবে। মার্চ মাসে শান্তিনিকেতনে ছবির বাকি অংশের কাজ হবে।