গৌতম ঘোষের ক্যামেরায় মমতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরিচালক গৌতম ঘোষ এবার পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে তথ্যচিত্র তৈরি করছেন। পুরো তথ্যচিত্রটি তৈরি হচ্ছে মমতার বাস্তব জীবনকে ঘিরে। সেই কলকাতার কালীঘাটের হরিশ চ্যাটার্জি সড়কের মমতা কীভাবে বামবিরোধী আন্দোলনের মধ্য দিয়ে পশ্চিমবঙ্গের সিংহাসনে আসীন হলেন—এই সব তথ্যই তুলে ধরা হবে এই তথ্যচিত্রে। থাকবে ৩৪ বছরের বাম শাসনের নানা খণ্ডচিত্র এবং বামবিরোধী আন্দোলন এবং জয়ী হওয়ার জাদুমন্ত্রের কথা।গৌতম ঘোষ এর আগে মুখ্যমন্ত্রী জ্যোতি বসুকে নিয়েও একটি তথ্যচিত্র তৈরি করেছিলেন।