গৌতম বুদ্ধের জন্য নতুন মুখ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নামীদামি প্রতিষ্ঠিত তারকা নয়, এবার গৌতম বুদ্ধের চরিত্রে অভিনয় করার জন্য একটি নতুন মুখ খুঁজছেন পরিচালক আশুতোষ গোয়াড়িকর। যোধা-আকবর ছবির সাফল্যের পর এবার তিনি গৌতম বুদ্ধকে নিয়ে ছবি করার উদ্যোগ নিয়েছেন। ছবির নাম বুদ্ধ-দ্য এনলাইটেনড ওয়ান। জানা গেছে, তিনি এ ছবির নাম ভূমিকায় অভিনয়ের জন্য একটি নতুন মুখ খুঁজছেন। এ ব্যাপারে পরিচালকের মত হলো, তারকা অভিনেতা থাকলেই দর্শকদের মন ছবির প্রতি থেকে সরে যায়। পরিচালক ‘বুদ্ধ-মুভি ডটকম’ নামের ওয়েবসাইটে একটুকরো দৃশ্য রেখে দিয়েছেন। এ চরিত্রে অভিনয়ে আগ্রহী যে কেউ তা ডাউনলোড করতে পারবেন। নিজের মতো করে অভিনয় করে আবার ওই সাইটে আপলোড করে দিতে পারেন। এরপর তা খুঁটিয়ে দেখবেন পরিচালক। পছন্দ হলেই ডাক পড়বে তাঁর।