গৌরবের অতীত, স্বপ্নের আগামী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালার মূল বেদির চারপাশে রেলিং ঘেঁষে দাঁড়িয়ে থাকা নাট্যকর্মীদের হাতে মোমবাতি। একটি থেকে অন্যটি হয়ে মোমের আলো ছড়িয়ে পড়ে হাতে হাতে। সঙ্গে মিলিত কণ্ঠের গান ‘আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে’। গতকাল সোমবার বিকেলে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন তাদের ৩০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত ‘গৌরবের অতীত, স্বপ্নের আগামী’ নামের অনুষ্ঠানে দেশের প্রয়াত নাট্যজনদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে এই আলোকশিখা জ্বালানোর আয়োজন করা হয়।এর আগে মহিলা সমিতি থেকে শিল্পকলা একাডেমী পর্যন্ত শোভাযাত্রায় অংশ নেন নাট্যকর্মীরা। বিভিন্ন নাটকের চরিত্রের সাজে সজ্জিত হয়ে বাদক দলের বাদ্যযন্ত্রের তালে নেচে-গেয়ে নাট্যকর্মীরা পথপরিক্রমণ করেন।সন্ধ্যায় একাডেমীর পরীক্ষণ থিয়েটার হলে একুশে পদক পাওয়া ১৫ জন নাট্যব্যক্তিত্বকে সংবর্ধনা দেওয়া হয় ফেডারশনের পক্ষ থেকে। তাঁরা হলেন সাঈদ আহমেদ, মোহাম্মদ জাকারিয়া, কলিম শরাফী, অমলেন্দু বিশ্বাস, কবীর চৌধুরী, মমতাজউদদীন আহমদ, সৈয়দ শামসুল হক, জিয়া হায়দার, সেলিম আল দীন, আবদুল্লাহ আল-মামুন, রামেন্দু মজুমদার, আতাউর রহমান, ফেরদৌসী মজুমদার, আলী যাকের ও নাসির উদ্দীন ইউসুফ। প্রয়াত নাট্যব্যক্তিদের পক্ষে তাঁদের প্রতিনিধিরা ছিলেন অনুষ্ঠানে।লিয়াকত আলী লাকীর সভাপতিত্বে সংবর্ধনা পর্বে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের স্পিকার আবদুল হামিদ। অতিথি ছিলেন আসাদুজ্জামান নূর, লায়লা হাসান, দেবপ্রসাদ দেবনাথ, সংস্কৃতি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব সুরাইয়া বেগম প্রমুখ। গ্রুপ থিয়েটার দিবস স্মারক বক্তৃতা উপস্থাপন করেন নাট্যজন মামুনুর রশীদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন ঝুনা চৌধুরী।সবশেষে ছিল নৃত্যাঞ্চল ও নাট্যধারার নৃত্য।সুন্দরবনের পক্ষে শাহরুখশাহরুখ খানের ঢাকা সফর নিরাপদ করতে বিশেষ নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। আগামী ৯ ডিসেম্বর বলিউডের আন্তর্জাতিক খ্যাতিমান এই তারকা ঢাকায় আসবেন। পরের দিন তিনি আর্মি স্টেডিয়ামে কিং খান লাইভ ইন ঢাকা কনসার্টে অংশ নেবেন।গতকাল সোমবার রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ পর্যটন করপোরেশন আয়োজিত এক সংবাদ সম্মেলনে শাহরুখ খানের সফর সম্পর্কে বিভিন্ন তথ্য জানানো হয়। সম্মেলনে বিমান ও পর্যটনসচিব শফিক আলম বলেন, শাহরুখ খানের জনপ্রিয়তা কাজে লাগিয়ে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড সুন্দরবনকে প্রাকৃতিক সপ্তাশ্চর্য নির্বাচনে ভোট দিতে সবাইকে উদ্বুদ্ধ করবে।অনুষ্ঠানের আয়োজক অন্তর শোবিজের চেয়ারম্যান স্বপন চৌধুরী বলেন, ‘এ অনুষ্ঠানের শাহরুখ খানের আগমন উপলক্ষে বিশেষ নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মী ছাড়াও তাঁর ১২ জন নিরাপত্তারক্ষী নিয়োজিত থাকবেন। অনুষ্ঠানটি সফলভাবে শেষ করতে পারবও বলে আশা করছি আমরা।’ভারতীয় সাংস্কৃতিক উৎসবভারতীয় হাইকমিশনের আনন্দযজ্ঞ উৎসবের গতকাল ছিল চতুর্থ দিন। এ দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর সি মজুমদার মিলনায়তনে ছিল তিন ভারতীয় শিল্পীর সংগীতবিষয়ক বক্তৃতা ও বিশেষ পরিবেশনা।সংগীত বিভাগের শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয় শিল্পী-দর্শকদের উপস্থিতিতে প্রথম পর্বে রীতা গাঙ্গুলি ঠুমরি, কাজরি ও আধুনিক নানা গানের প্রসঙ্গ নিয়ে আলোচনা করেন। পরে তিনি ঠুমরিতে আধুনিক বাদ্যযন্ত্রের ঠুমরি পরিবেশন করেন। দ্বিতীয় পর্বে পণ্ডিত কুমার বোস ও পণ্ডিত দেবজ্যোতি বোস তবলা ও সেতার পরিবেশন করেন। শেষে সংগীত বিভাগের চেয়ারম্যান কুহেলী ইসলাম তিন শিল্পীকে উত্তরীয় প্রদান করেন।এ ছাড়া রাতে জাতীয় জাদুঘরের মূল মিলনায়তনে বলিউডের শিল্পী সুভাষ গোয়েল ও অঞ্জু গোয়েল পরিবেশন করেন সংগীত ও নৃত্য।ফরিদপুরে পথনাট্য মেলাফরিদপুর অফিস জানায়, ফরিদপুরের অম্বিকা ময়দানে বিজন ভট্টাচার্য পথনাট্য মেলার চতুর্থ দিনে গতকাল সোমবার তিনটি নাটক পরিবেশিত হয়। নাটক তিনটি হলো মাঈন উদ্দীন রচিত ও মো. সালাম নির্দেশিত রাজবাড়ী গোয়ালন্দের পদ্মা থিয়েটারের আঁধার থেকে আলো। শেখ ফরিদ আহম্মেদ রচিত ও বেলায়েত হোসেন নির্দেশিত ফরিদপুর শহীদ সুফী নাট্যচক্রের ফুলি। মুন্সি মোহাম্মদ আলী রচিত ও আল হামিম নির্দেশিত বৈশাখী নাট্যগোষ্ঠীর নাটক কবিতা পাঠের আসর।