গৌরিকে ফেলে প্রিয়াংকা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহু নাটকীয়তার মধ্য দিয়ে ২৫ মে উদযাপিত হয়েছে বলিউডের চিত্র নির্মাতা করণ জোহরের ৪০তম জন্মদিন। সেদিন স্ত্রী গৌরিকে ফেলে প্রিয়াংকার কাছে শাহরুখের এগিয়ে যাওয়ার ঘটনা নিয়ে সম্প্রতি ব্যাপক আলোচনা-সমালোচনার ঝড় উঠেছে বলিউডের মিডিয়াপাড়ায়। পুরোনো সব বিবাদ ভুলে নিজের জন্মদিনের অনুষ্ঠানে প্রিয়াংকাকে আমন্ত্রণ জানিয়েছিলেন করণ। প্রিয়াংকাও ঠিক ঠিক হাজির হয়েছিলেন সেই অনুষ্ঠানে। সেখানে প্রিয়াংকার আগমনকে স্বাগত জানাতে এগিয়ে গিয়ে তাঁকে অভ্যর্থনা জানান করণ। এর কিছুক্ষণ পরে ঠিক একই কাজ করেন শাহরুখও। গৌরিকে ফেলে রেখে প্রিয়াংকার কাছে তাঁর ছুটে যাওয়া দেখে অবাক হয়ে যান সেখানে উপস্থিত সবাই।এ প্রসঙ্গে ঘনিষ্ঠ সূত্রের বরাতে ওয়ান ইন্ডিয়া জানিয়েছে, ‘কালো ও ছাই রঙা পোশাক পরে অনুষ্ঠানে হাজির হন প্রিয়াংকা। এসেই তিনি সবার সঙ্গে সৌজন্য বিনিময় শুরু করেন। তখন শাহরুখ-প্রিয়াংকা অভিনীত “ডন” ছবির “আজ কি রাত” গানটি চালিয়ে দেন অনুষ্ঠানের ডিজে। এর কিছুক্ষণ পরই গৌরিকে ভেতরে রেখে প্রিয়াংকার কাছে ছুটে আসেন শাহরুখ। হাস্যোজ্জ্বল শাহরুখকে প্রিয়াংকার পাশে দেখে সবার চোখ যেন ছানাবড়া হয়ে যায়।’যে প্রিয়াংকার কারণে শাহরুখ-গৌরির সাজানো সংসার অশান্তিতে ছেয়ে গেছে, সেই প্রিয়াংকাকে এভাবে প্রাধান্য দেওয়ার ঘটনায় গৌরি কী প্রতিক্রিয়া জানিয়েছেন তা অবশ্য প্রকাশ পায়নি। তবে সবার মতে, একটু বাড়াবাড়িই করে ফেলেছেন শাহরুখ। স্ত্রীর উপস্থিতিতে প্রিয়াংকার সঙ্গে এতটা দহরম-মহরম না দেখালেও পারতেন তিনি।