গ্যাংনাম চ্যালেঞ্জে পিছু হটলেন টম ক্রুজ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাইয়ের চেয়ে গ্যাংনাম স্টাইলে আর কে ভালো নাচতে পারবেন! টম ক্রুজ? সম্প্রতি ক্রুজের কাছে গ্যাংনাম নাচের এমনই এক সুযোগ এসেছিল। অবশ্য সাইয়ের সঙ্গে টক্কর দেওয়ার এই সুযোগটা কাজে লাগাননি হলিউডের এ অভিনেতা। এক খবরে এ তথ্য জানিয়েছে এনডিটিভি।গত বৃহস্পতিবার জ্যাক রিচার ছবিটির প্রচারণার জন্য দক্ষিণ কোরিয়া সফরে গেছেন হলিডের তারকা টম ক্রুজ। সেখানে এক সংবাদ সম্মেলনে ‘জ্যাক রিচার’ নিয়ে কথাও বলেন তিনি। চলচ্চিত্রটি শিগগিরই দক্ষিণ কোরিয়ায় মুক্তি পেতে যাচ্ছে। সংবাদ সম্মেলনে গ্যাংনাম স্টাইলে নেচে সাইয়ের সঙ্গে টক্কর দেবেন কিনা এমন কথার পরিপ্রেক্ষিতে টম ক্রুজ মোটেও আগ্রহ দেখাননি।টম ক্রুজ এ প্রসঙ্গে বলেন, ‘সাই ভালো করেছেন এক্ষেত্রে। আমি তার সফলতায় খুশি। সবাই সত্যিই দারুণ মজা পেয়েছেন তাঁর এ গ্যাংনাম স্টাইলের নাচে।’২০১২ সালের ১৫ জুলাই পার্ক জে স্যাং বা সাইয়ের গ্যাংনাম স্টাইল ছাড়া হয়েছিল ইউটিউবে। ২০১২ সালের ডিসেম্বর মাসেই ১১০ কোটিবার দেখা হয় এ ভিডিওটি। সাইয়ের এ ভিডিওটিতে শুরুতেই লাইক দিয়েছিলেন টম ক্রুজ। সামাজিক যোগাযোগের ওয়েবসাইটে এ ভিডিওটি নিয়ে যথেষ্ট আগ্রহ দেখিয়েছিলেন টম ক্রুজ।গ্যাংনাম স্টাইল জনপ্রিয় হওয়ার পর সাই এক সাক্ষাত্কারে জানান, তিনি হলিউড অভিনেতা টম ক্রুজের সঙ্গে গ্যাংনাম স্টাইলে নাচতে বেশি আগ্রহী। তাঁর পছন্দের একজন তারকাকে যদি গ্যাংনাম নাচার জন্য পছন্দ করতে হয় তবে তিনি টমকেই বেছে নেবেন। টম ক্রুজও তাঁর টুইটারে মজা করে লিখেছেন, গাংনাম স্টাইলের জন্য সাইয়ের একজন সহ-শিল্পী প্রয়োজন পড়বে কি-না!গ্যাংনাম স্টাইল কলিন্স অভিধানে ঠাঁই পেয়েছে, ইউটিউবে রেকর্ড করেছে, মাতিয়েছে বারাক ওবামা, বান কি মুনকেও। ম্যাডোনা, ব্রিটনি স্পিয়ার্স, সালমান খান, ক্রিস গেইল থেকে শুরু করে বাংলাদেশি ক্রিকেট তারকাদেরও ছুঁয়ে যাওয়া গ্যাংনাম স্টাইল সাইয়ের চেয়ে বোধহয় কেউই ভালো নাচতে পারেনি। তাই শখের বসে নাচলেও চ্যালেঞ্জ নিতে চাননি হলিউডের জনপ্রিয় তারকা টম ক্রুজ।প্রসঙ্গত, দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলের একটি অভিজাত এলাকার নাম ‘গ্যাংনাম’। আজগুবি নাচের ভিডিওটির নামের জন্য এ এলাকাটিকেই বেছে নিয়েছেন পপ তারকা সাই। তাঁর নাচে ফুটে উঠেছে অদৃশ্য ঘোড়ার ওপর বসে মজা করার বিশেষ এক ব্যঙ্গ নাচ। ৩৪ বছর বয়সী সাইয়ের আসল নাম পার্ক জে-স্যাং। যুক্তরাষ্ট্রে লেখাপড়া করতে এসে সাই তাঁর কলেজ ছেড়ে পালিয়েছিলেন। লেখাপড়ার পেছনে খরচ না করে সে টাকায় তিনি বিভিন্ন বাদ্যযন্ত্র কিনতেন। পরে বার্কলি কলেজ অব মিউজিক থেকে তিনি সংগীত বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন। ২০০১ সালে দক্ষিণ কোরিয়ায় তাঁর প্রথম গানের অ্যালবাম প্রকাশিত হলে জনপ্রিয়তা পান তিনি। তবে গ্যাংনাম স্টাইল বা অদৃশ্য ঘোড়ার পিঠে চেপে নাচা আজগুবি নাচই সারা বিশ্বে তাঁকে জনপ্রিয় করে তুলেছে।