গ্যাংনামে মাতোয়ারা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গ্যাংনাম স্টাইলে এবার মাতবে এমটিভি ইউরোপ মিউজিক অ্যাওয়ার্ড। উপস্থাপক হাইডি ক্লুম চর্চা করছেন গ্যাংনাম নাচের। যদি সাই পুরস্কার পেয়ে যান আর মঞ্চে এসে নাচতে ডাকেন হাইডিকে, তাই এই নাচের চর্চা করছেন হাইডি। এ বছর জুলাইয়ে মুক্তি পায় কোরিয়ান গায়ক সাইয়ের মিউজিক ভিডিও গ্যাংনাম স্টাইল। গানের ভাষা বোঝা যাক বা না যাক, ঘোড়ায় চড়ার কায়দায় গ্যাংনাম নাচের অভ্যাস করছেন সবাই। ইউটিউবে ৬৭ কোটিবারেরও বেশি দেখা হয়েছে ভিডিওটি। আর ফেসবুকে লাইক করা হয়েছে প্রায় অর্ধকোটিবার। এবার জার্মানির ফ্রাঙ্কফুর্টে এই এমটিভি ইউরোপ মিউজিক অ্যাওয়ার্ড অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আর এই পুরস্কার দেওয়ার কথা গতকাল রোববার রাতে। নামে ইউরোপ অ্যাওয়ার্ড হলেও মনোনয়ন পাওয়া বেশির ভাগ শিল্পীই যুক্তরাষ্ট্রের। রয়টার্স।