গ্যাংনামের পর নতুন গান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্যাংনাম স্টাইলের পর নতুন একটি গান মুক্তি দেবেন সাই। আর আগামী এপ্রিলে এ উপলক্ষে দক্ষিণ কোরিয়ার সিউলে হবে বিশাল এক কনসার্ট।ইউটিউবেই এত খ্যাতি পাওয়া সাইয়ের। নিজের সব সংবাদ দিতে তাই ইউটিউবকেই আবারও বেছে নিয়েছেন তিনি। কোরিয়ান আর ইংরেজি ভাষায় এক ভিডিও আপলোডের মাধ্যমে জানিয়েছেন নতুন গানের খবর। সাই বললেন, ‘আগামী এপ্রিলে আসছে আমার নতুন গানটি। সারা বিশ্বে একই সময়ে। একটি কনসার্টও করব আমি; যা আপনারা সরাসরি দেখতে পারবেন ইউটিউবে।’ ১১ মার্চ থেকে পাওয়া যাবে ‘হ্যাপেনিং’ নামের এই কনসার্টের টিকিট। এএনআই।