গ্যাংস্টার চরিত্রে অপূর্ব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্যাংস্টার হিসেবে দর্শকের সামনে আসছেন অভিনয়শিল্পী অপূর্ব। তবে কোনো চলচ্চিত্রে নয়, নাটকেই তাঁকে গ্যাংস্টার হিসেবে দেখা যাবে। অপূর্ব অভিনীত ধারাবাহিক এ নাটকটির নামও ‘গ্যাংস্টার’। যৌথভাবে নাটকটি লিখেছেন আশিকুর রহমান ও শিমন মাহমুদ। আর পরিচালনা করছেন আশিকুর রহমান।সম্প্রতি ঢাকার সদরঘাট, নিকেতন, উত্তরাসহ বিভিন্ন লোকেশনে নাটকটির শুটিং করেছেন অপূর্ব। এতে শাওন নামের এক যুবকের চরিত্রে অভিনয় করেছেন তিনি। ‘গ্যাংস্টার’ ধারাবাহিকের গল্পে দেখা যাবে, শাওনের (অপূর্ব) বাবা মারা যাওয়ার কারণে তার ওপরই পরিবারের সব দায়িত্ব চলে আসে। ঘটনাক্রমে একটি অপরাধী চক্রের সঙ্গে তার পরিচয় হয়। ধীরে ধীরে শাওন হয়ে ওঠে একজন গ্যাংস্টার।অপূর্ব বলেন, ‘এ ধরনের অ্যাকশনধর্মী নাটকে আমি এর আগে অভিনয় করিনি। হলিউড ছবির অ্যাকশনের আদলেই এখানে অ্যাকশনকে তুলে ধরা হচ্ছে। কোনো নাটকে অভিনয় করতে গিয়ে আমি শারীরিকভাবে কখনো দুর্ঘটনার শিকার হইনি। কিন্তু এই নাটকে অভিনয় করতে গিয়ে তা হয়েছে। কিন্তু তাতে আমার কোনো আক্ষেপ নেই। কারণ, কাজটি অনেক ভালো হচ্ছে।’‘গ্যাংস্টার’ ধারাবাহিক নাটকের শুটিং ছাড়াও অপূর্ব আরও বেশ কয়েকটি নাটকের কাজ করছেন। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ‘স্বপ্নগুলো জোনাক পোকার মতো’, ‘কুটুম আসছে’, ‘শেয়ারবাজার ডটকম’, ‘ভালোবাসার চতুষ্কোণ’, ‘দাগ’ ইত্যাদি।