গ্যাংস্টার চরিত্রে সালমান রুশদি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সম্প্রতি ভারতে মুক্তি পেয়েছে প্রখ্যাত ব্রিটিশ লেখক সালমান রুশদির ‘মিডনাইটস চিলড্রেন’ উপন্যাস অবলম্বনে একই নামের চলচ্চিত্র। ছবির একটি গানে কণ্ঠ দিয়ে গায়কি প্রতিভার পরিচয় দেওয়ার পর এবার অভিনেতা হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন রুশদি। তিনি একজন গ্যাংস্টারের ভূমিকায় অভিনয় করবেন। ‘মিডনাইটস চিলড্রেন’ ছবির পরিচালক দীপা মেহতা জানিয়েছেন, তাঁর পরবর্তী ছবিতে সংঘবদ্ধ অপরাধী চক্রের সদস্য বা গ্যাংস্টারের চরিত্রে দেখা যাবে রুশদিকে। এ প্রসঙ্গে দীপার ভাষ্য, ‘কানাডায় বসবাসরত ভারতের সংঘবদ্ধ অপরাধী চক্রের বিষয়টি নিয়ে ছবি বানানোর পরিকল্পনা করেছি। ছবিটিতে গ্যাংস্টারের চরিত্রে অভিনয় করবেন সালমান।’দীপা আরও বলেন, ‘আমি জানি, সালমান চমত্কার একজন অভিনেতা। এর মধ্যে আমার নতুন ছবির চিত্রনাট্য লেখার কাজ শেষ করেছি। এটি মৌলিক গল্পের ছবি। গল্পের নাম বীবা বয়েজ।’ জানিয়েছে ‘হিন্দুস্তান টাইমস’।এদিকে, গ্যাংস্টারের চরিত্রে অভিনয়ের আগ্রহ প্রকাশ করে রুশদি জানিয়েছেন, ‘দীপা আমাকে গ্যাংস্টারের চরিত্রে অভিনয়ের প্রস্তাব দিলে সানন্দে রাজি হয়ে যাব। সত্যি বলতে কি, কাজটি করতে পারলে আমার খুব ভালো লাগবে। লেখালেখির বাইরে জীবনে কেবলমাত্র আরেকটি কাজ করতে চেয়েছিলাম আমি। আর তা হলো অভিনয়। বিশ্ববিদ্যালয়ে পড়ার দিনগুলোতে অভিনেতা হিসেবেই বেশি সক্রিয় ছিলাম।’