গ্যাংস্টার থেকে রাজনীতিবিদ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছিলেন গ্যাংস্টার, বনে গেছেন জনগণের প্রতিনিধি। ডিপার্টমেন্ট নামের একটি ছবিতে এভাবেই দেখা মিলবে অমিতাভ বচ্চনের। ছবির পরিচালক রাম গোপাল ভার্মা খুদে ব্লগিং সাইট টুইটারে লিখলেন, ‘ডিপার্টমেন্ট ছবিতে অমিতাভ বচ্চনের চরিত্রটির ব্যাপারে ভীষণ উত্তেজনা বোধ করছি। গ্যাংস্টার থেকে রাজনীতিবিদ বনে যাওয়া এক চরিত্রে অভিনয় করবেন তিনি।’ এর আগে সরকার, সরকার রাজ, আগ এবং রান ছবিতে একসঙ্গে কাজ করেছেন ভার্মা ও অমিতাভ বচ্চন। ওয়েবসাইট।