গ্যাংস্টার প্রীতি!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বেশ কিছুদিন হয়ে গেল বলিউডের শুটিং ফ্লোরে তাঁর পা পড়ছে না। পা জোড়া যে ব্যস্ত আইপিএলের মাঠে লাফঝাঁপ দিতে। তবে এবার অপরাধজগতে পা দিতে যাচ্ছেন প্রীতি জিনতা! তিগমাংশু ঢুলিয়ার জয় রামজি ছবিতে অভিনয় করতে সম্মতি জানিয়েছেন কদিন আগে। আর সেই ছবিটি অপরাধজগতের কায়কারবার নিয়েই। প্রীতি হবেন ছবির গ্যাংস্টার সদস্যদের একজন। ছবির গল্প শুনে অভিনয় করতে রাজি হয়েছেন প্রীতি। তবে চুক্তিপত্রের নিচে সই করাটা বাকি রেখেছেন এখনো। জয় রামজিতে আরও অভিনয় করবেন অর্জুন রামপাল, ইরফান খান ও রণদীপ হুদা। জুলাইয়ের দিকে শুটিং শুরু হওয়ার কথা। শেষ হতে হতে হয়তো বছর শেষ। ওয়েবসাইট।