গ্যারি কোলম্যানের বিদায়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মস্তিষ্কে রক্তক্ষরণের ফলে মারা গেছেন সাবেক শিশুতারকা গ্যারি কোলম্যান। গত শুক্রবার যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে মৃত্যু হয় তাঁর। ১৯৬৮ সালে যুক্তরাষ্ট্রের ইলিনয়ে জন্ম কোলম্যানের।শিশু বয়সেই খ্যাতির চূড়ায় পৌঁছে গিয়েছিলেন কোলম্যান। আশির দশকের জনপ্রিয় টিভি ধারাবাহিক ডিফারেন্ট স্ট্রোকস-এ করা চরিত্র তাঁকে এনে দিয়েছিল ব্যাপক পরিচিতি। সে সময় তিনি অভিহিত হয়েছিলেন ‘টেলিভিশনের সবচেয়ে সম্ভাবনাময় তারকা’ হিসেবেও। কিন্তু দুর্ভাগ্যই বলতে হবে, তাঁর বাকি জীবনটা তেমন হয়নি। শেষের দিকে আর্থিক সংকটে পড়েন তিনি। জড়িয়ে পড়েন পারিবারিক ও আইনি ঝামেলায়। এরপর আর ভাগ্যদেবী মুখ তুলে তাকাননি তাঁর দিকে। ওয়েবসাইট।