গ্যারেজ রক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রক ‘এন’ রোল ধারার একটি উপধারা হলো গ্যারেজ রক। অল্প বয়সী শৌখিন অনেকে এ ধারার গান করার জন্য প্রায়ই বাড়ির গ্যারেজকেই বেছে নিত। প্রথমদিকে এ ধারায় অপেশাদার মনোভাবের মধ্যবিত্ত শ্রেণীর কিশোর-যুবকেরাই ব্যান্ড দল গঠন করত। এভাবে এ ধারাকে সত্তরের দশকের শেষদিকে আলাদাভাবে ‘গ্যারেজ রক’ হিসেবে আখ্যায়িত করা হয়। গ্যারেজ রকে’র গানে ইলেকট্রিক গিটার, বেজ, ড্রামস, কিবোর্ড, ট্যামবোরিন, হারমোনিকা প্রভৃতি যন্ত্র ব্যবহার করা হয়। গানের কথা হিসেবে ঘুরেফিরে স্কুলজীবনের আতঙ্ক ও ব্যর্থ প্রেমের কথাই আসে।