গ্যালারি কায়ায় চলছে ‘মুখ ও মুখোশ’
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুখোশ নিয়ে উত্তরায় ৪ নম্বর সেক্টরে গ্যালারি কায়ায় চলছে একটি ব্যতিক্রমী প্রদর্শনী। ‘মুখ ও মুখোশ’ শিরোনামের এ প্রদর্শনীতে নবীন-প্রবীণ ২০ জন শিল্পীর ৮০টি মুখোশ প্রদর্শিত হচ্ছে।পোড়ামাটি থেকে শুরু করে কাঠ, পিতল, কাপড়, সুতা, কাগজ, প্লাস্টার, সিরামিক, মিশ্রমাধ্যম এমনকি কাচ দিয়েও শিল্পীরা অসাধারণ নৈপুণ্যে সৃষ্টি করেছেন মুখোশগুলো। এগুলোর একেকটিতে একেক অভিব্যক্তি প্রকাশ পেয়েছে। প্রদর্শনী চলবে ৬ এপ্রিল পর্যন্ত।